সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন Logo থাপ্পড়কাণ্ডে শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ Logo জাজিরায় মৃত্যুর দুই মাস পরের দলিলে জমি দাবি, বিরোধে দুই পক্ষ Logo ৭ নভেম্বর ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে Logo সৌদি আরবে হামলা:পিছিয়েই গেল এশিয়ান কাপ Logo জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজনের অভিযোগ

নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারের হেফাজতে থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক জানান, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়। তাঁকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে নন্দীগ্রাম উপজেলা ও বগুড়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও শোকের খবর ছড়িয়ে পড়ে।

নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, ‘জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য এখনো পাইনি।’

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে জাকির হোসেন অসুস্থতা বোধ করলে তাঁকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি কারাগারে একটি বিস্ফোরক মামলায় আটক ছিলেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল

নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট টাইম : ০৫:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬