মোঃ শিবলী নোমান
যে স্মৃতি হৃদয় মাঝে
নক্ষত্র হয়ে জ্বলে।
স্বপ্ন ঘেরা সেই স্মৃতিকে
ভালোবাসা বলে।
স্বপ্নে হারিয়ে গেলে কিন্তু
স্মৃতি ঠিকই থাকে।
স্মৃতি কি সাহস হবে
ভুলে যাবে তাকে?
যে স্মৃতি বারবার
মনের মাঝে আসে।
স্বপ্ন হয়ে হৃদয় আকাশে
সে যেন ভাসে।
সব স্মৃতি জড়ো হলে
স্মৃতির মিনার হবে।
সেই মিনারে তার নাম
লেখা থাকবে তবে।
স্মৃতির মিনারে তার নাম
ওঠে যখন জ্বলে।
স্মৃতির সাথে মন যেন
অনেক কথা বলে।
মনের মাঝে কথা হয়
সেই স্মৃতির সাথে।
স্বপ্ন হয়ে ফিরে আসে
যেন গভীর রাতে।

রিপোর্টার: 


















