সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo এক সপ্তাহে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি Logo মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস

নতুন বেতন নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় শুরু হবে এই সভা।

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় দফার বৈঠক এটি।

আগের বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও সময় চেয়েছিলেন মালিকপক্ষের প্রতিনিধিরা। সে হিসেবে, আজকের বৈঠকেই নিজেদের লিখিত মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা রয়েছে মালিকপক্ষের।

এর আগে গত ৯ নভেম্বরের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয় শ্রমিক পক্ষ।

তবে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে, অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। বোর্ড থেকে তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা নিজেদের মধ্যে বৈঠকও করেছেন। ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

জনতার কণ্ঠ / কেএম 

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন বেতন নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক

আপডেট টাইম : ০৯:১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬