সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশজুড়ে শুরু হয়েছে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। এরই অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার ১০ই মার্চ বিকালে নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নে এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং পর্যায়ক্রমে মোট সাড়ে ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হয় না এবং এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তারা জনগণের বাড়িতে যাবেন এবং তৈরি শেষে কার্ড উপকারভোগীর বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য যে, নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় আজ দেশের ১৩টি উপজেলার ১৫টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে পাইলটিং প্রোগ্রাম হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর কড়াইল ও ভাসানটেক বস্তিতেও ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ

আপডেট টাইম : ০৯:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬