সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

নবীনগরে মেঘনার নতুন চর ও কৃষিজমি ভাঙনের শঙ্কা, যৌথবাহিনীর অভিযানের আশ্বাস জেলা প্রশাসকের

মানববন্ধন, বিক্ষোভ ও প্রশাসনের কাছে অভিযোগ—কোনো কিছুতেই যেন বন্ধ হচ্ছে না মেঘনা নদী থেকে বালু উত্তোলন। দিনের আলোয় নদীর মাঝখান থেকে বালু তোলার পাশাপাশি রাতের আঁধারেও নদীর তীরবর্তী এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের নতুন চর, ফসলি জমি ও নদীতীরবর্তী এলাকা। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেও প্রতিকার না পাওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে।

গত ২৩ অক্টোবর বিকেলে ধরাভাঙ্গা গ্রামে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে স্থানীয় বাসিন্দা শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজীসহ অনেকে বক্তব্য দেন। তাঁদের অভিযোগ, নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েকটি বালু উত্তোলনকারী চক্র কোনো ধরনের ইজারা ছাড়াই নবীনগরের ধরাভাঙ্গা এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু তোলার পাশাপাশি রাতের বেলায় নদীর তীরবর্তী অংশ থেকেও বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, নদীর তীর ঘেঁষে এভাবে বালু উত্তোলনের ফলে নতুন চর ও আশপাশের কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ফসলি জমি হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকেরা। তাঁদের আশঙ্কা, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার অন্তত তিন হাজার কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এতে শুধু কৃষিজমিই নয়, কৃষিনির্ভর পরিবারগুলোর জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

এলাকাবাসীর আরও অভিযোগ, বালু উত্তোলনকে কেন্দ্র করে নদীতে পাহারার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি সশস্ত্র পাহারার অভিযোগও করেছেন স্থানীয়রা। এ কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পান। কেউ প্রতিবাদ করলে নানা ধরনের চাপ ও হয়রানির আশঙ্কা তৈরি হয় বলেও দাবি তাঁদের। ফলে দিনের পর দিন নদী থেকে বালু উত্তোলনের ঘটনা চললেও কার্যকর প্রতিকার মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে ধরাভাঙ্গার বিস্তীর্ণ কৃষিজমি ও নতুন চর রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কৃষিজমি ও বসতভিটা রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

এদিকে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। গত ২৫ অক্টোবর জেলা নদীরক্ষা কমিটির সভায় ধরাভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের বিষয়টি উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় তিনি জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসকের সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি। নদীতীরবর্তী কৃষিজমি ও নতুন চর রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরলেও বাস্তবে অভিযান পরিচালনা ও বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটছে না স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, প্রশাসনের কাছে অভিযোগ এবং প্রকাশ্যে প্রতিবাদের পরও যদি রাতের আঁধারে বালু উত্তোলন অব্যাহত থাকে, তাহলে নদী ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কবে?

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু এককালীন অভিযান চালালেই হবে না; মেঘনার ওই এলাকায় নিয়মিত নজরদারি, বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্র শনাক্ত, ইজারা ও উত্তোলনের বৈধতা যাচাই এবং নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ অংশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় নতুন চর ও ফসলি জমি হারিয়ে এলাকার কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

মানববন্ধন হয়েছে, বিক্ষোভ হয়েছে, প্রশাসনের পক্ষ থেকেও এসেছে যৌথবাহিনীর অভিযানের আশ্বাস। এখন ধরাভাঙ্গার মানুষের একটাই প্রত্যাশা—আশ্বাস যেন বাস্তবে রূপ নেয়, বন্ধ হয় অবৈধ বালু উত্তোলন এবং রক্ষা পায় মেঘনার তীরবর্তী কৃষিজমি ও নতুন চর।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

নবীনগরে মেঘনার নতুন চর ও কৃষিজমি ভাঙনের শঙ্কা, যৌথবাহিনীর অভিযানের আশ্বাস জেলা প্রশাসকের

আপডেট টাইম : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬