নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। গভীর রাতে সেলিম রেজা নামে এক নাইটগার্ডকে বটগাছে মগডালে তুলে রেখে গেল জ্বীন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে শিয়ালকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে ঘুমন্ত নাইটগার্ড সেলিমকে উদ্ধার করে। সেলিম রেজা সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি শিয়ালকোল বাজারে নাইট গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।
সেলিমের পরিবার ও স্থানীয়রা জানায়, সেলিম রেজার উপর প্রায় ১০/১২ বছর ধরে জ্বীনের আচর হয়েছে। মাঝে মধ্যেই তার সাথে এমন অলৌকিক ঘটনা ঘটে।
বুধবার রাতে সেলিম যথারীতি নাইট ডিউটি করছিলেন। ভোররাতের দিকে তাকে এক ভয়ংকর জ্বীন গাছের মগডালে তুলে রেখে যায়। খবর পেয়ে ভোররাতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী সেলিম রেজা বলেন, কালো বিশাল লম্বা ভয়ংকর একটা আমার দিকে এগিয়ে আসছিল। আমি কোথাও যেতে পারছিলাম না। আমার গলায় এসে ধরলো। গাছের উপর নিয়ে রেখে দিল। তারপর আমি আর কথা বলতে পারি না। কানে শুনতে পারছি কিন্তু কথা বলতে পারি নাই।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. মাহফুজুর রহমান বলেন, সেলিম নাইট ডিউটি করে। রাতে গাছের উপর জ্বীন হোক পরী হোক গাছের মগডালে তুলেছে। পরে আমাদের ফোন দিয়েছে। আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বটগাছের ডালের উপর শুয়ে আছে। ওর সেন্স ছিল না। পরে আমরা নিচে নামিয়ে আনার পর ওর ফুপু এসে পানি পড়া দিয়েছে তারপর ঠিক হয়ে গেছে।

রিপোর্টার: 


















