সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নাচোলে কোমলমতি শিক্ষার্থীদের ভালবাসায় সিক্ত এমপি ড. মু. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নাচোল উপজেলায় দিনভর অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। শিক্ষা, প্রশাসন এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত একাধিক জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নাচোল উপজেলা শাখার উদ্যোগে গ্রীন ল্যান্ড পার্ক মিলনায়তনে, শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি,সনদ ও ক্রেস্ট প্রদান করেন সংসদ সদস্য।
কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম এবং এসোসিয়েশনের সেক্রেটারি ওমর ফারুক।
​শিক্ষার্থীদের সাথে সময় কাটানোর পর তিনি নাচোল স্থানীয় শিশু সদন এতিমখানা পরিদর্শনে যান। সেখানে তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মন্টু স্যারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​দুপুরে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে চলতি বোরো মৌসুমে সরকারি রেটে ধান ক্রয় সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মু. মিজানুর রহমান। সভায় চাষিদের কাছ থেকে স্বচ্ছতার সাথে ধান ক্রয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
​পরবর্তীতে তিনি চন্দ্র সখা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত ও শিক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন। দিনশেষে বিকেলে ফতেপুর ইউপির সিংরইল বাজারে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন। সড়ক দুর্ঘটনায় আজিপুর গ্রামের নিহত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নাচোলে কোমলমতি শিক্ষার্থীদের ভালবাসায় সিক্ত এমপি ড. মু. মিজানুর রহমান

আপডেট টাইম : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬