সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নাচোলে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 83
মো. হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য’কে সামনে রেখে- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায়ে’র উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান হোসেন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, নাচোল সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় হচ্ছে ঐক্যের প্রতীক— যার মাধ্যমে স্বল্প মূলধন ও পারস্পরিক সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব। তাঁরা আরও বলেন, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমবায় আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।
“সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি হলো সামাজিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি সম্ভব। তরুণ প্রজন্মকে সমবায় কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, তাহলেই টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণ, নারী সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
এ সময় অতিথিরা বলেন, “সমবায়কে শক্তিশালী করতে হলে সৎ, দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে সমবায়ের মাধ্যমে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নাচোলে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

আপডেট টাইম : ০৩:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫