সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নাচোলে ফ্রি মেডিকেল ক্যাম্প: দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 178

মো. হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ প্রদান এবং গরীব-দুস্থদের মাছে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ সেপ্টেম্বর (রোববার) উপজেলার এলাইপুরে হেলাল ফাউন্ডেশনের সহায়তায় দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ফাইজুদ্দিন টুনু মাষ্টার।
মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মানবাধিকারের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবক মানবিক সংগঠন। ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক গরীব রোগীকে আর্থিক সহায়তা প্রদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ওয়ার্ড ভিত্তিক, পরে ইউনিয়ন এবং এখন থেকে উপজেলা ভিত্তিক সেবা প্রদানের নিমিত্তে ব্যাপক কার্যক্রম অব্যাহত রেখেছি। চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যায় হেলাল ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে আহ্বান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং গরীব অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়াও চাল, তেল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ক্যাম্পে রোগী চিকিৎসা করেন, বিএমডিসি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার মো. আসাদুল্লাহ আল গালিব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নাচোলে ফ্রি মেডিকেল ক্যাম্প: দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৮:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫