সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতি থানায় দায়ের হওয়া নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ইসমাইল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।
র‍্যাব জানায়, সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে ভুক্তভোগী নাবালিকা তার মায়ের অজান্তে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় আসামী ইসমাইল কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে আসামী পলাতক থাকলেও র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট টাইম : ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬