সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি, পুলিশের গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ফটক।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি মো. সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান বলেন, ‘জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাশেই টহলরত এসআই হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ডাকাতরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, এর আগে একই এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর উপজেলার মোল্লারচর এলাকা থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সাবজেল হোসেন বলেন, ‘ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি, পুলিশের গুলি

আপডেট টাইম : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬