সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নিজেকে জানতে শিক্ষার্থীদের ইতিহাস পড়ার পরামর্শ দিলেন টুকু

বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষার্থীদের নিজেকে জানতে ও চিনতে ইতিহাস জানারপরামর্শ দিয়েছেন।

আজ দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়া মেশিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর পর্বে মুখোমুখি হয়ে এসব কথা বলেন টুকু। প্রথমে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছে তাদের কলেজের ইতিহাস জানতে চাইলে কোনো শিক্ষার্থী উত্তর দিতে না পাড়ায় এমন পরামর্শ দেন তিনি। নিজে সমাজ বিজ্ঞানের ছাত্র হলেও কেন ইতিহাস ঐতিহ্য জানতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সে ব্যাখ্যাও দেন টুকু। পরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে রাষ্ট্র মেরামত ও উত্তরণে দলের দেয়া ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন।

এ সময় অধ্যক্ষ প্রফেসর মো. মহিদুল হাসন, জেলা চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুসহ কলেজের ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নিজেকে জানতে শিক্ষার্থীদের ইতিহাস পড়ার পরামর্শ দিলেন টুকু

আপডেট টাইম : ০৮:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫