সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৭ রানে আটকে দিল ভারত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 50

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৭ রানে আটকে দিলো ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-র ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল সালমান আলি আগার দল। কিন্তু ভারতীয় বোলারদের ধারালো আক্রমণে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান করতে সক্ষম হয় দরটি। শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো হলেও প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে জাসপ্রীত বুমরাহর হাতে ধরা পড়ে শূন্য রানে ফেরেন সাইম আইয়ুব। খুব বেশি সময় নেননি তিনে নামা মোহাম্মদ হারিসও; বুমরাহর শিকার হয়ে তিনি ফিরলেন মাত্র ৩ রান করে।

এরপর ধারাবাহিকভাবে উইকেট পড়ে টালমাটাল হয়ে পড়ে পাকিস্তান। ধারণা করা হচ্ছিল হয়তো দলটি একশো রানও পূর্ণ করতে পারবে না। তবে। শেষ মুহুর্তে শাহিনশাহ আফ্রিদীর ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বল ৪০ রান করেন সাহিবজাদা ফারহান। এছাড়াও ফকর জামান ১৫ বলে ১৭, ফাহিম আশরাফ ২৩ বলে ১১ ও সুফিয়ান মুকিম ৬ বলে ১০ রান করেন। বাকিরা দুই অংকের ঘর পেরোতে পারেনি।

ভারতের পক্ষে কুলদীপ যাদব ১৮ বলে ৩টি, অক্ষর প্যাটেল ১৮ বলে ২টি ও জসপ্রিত বুমরাহ ২৮ বলে ২টি উইকেট লাভ করেন। বরুন চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট পান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৭ রানে আটকে দিল ভারত

আপডেট টাইম : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫