সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটির অভিযোগ

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়া এলাকায় সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে শিক্ষকেরা চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও কোনো শিক্ষকের উপস্থিতি নেই। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান।

শিক্ষার্থীরা জানায়, দুপুর ২টার দিকে তাদের ছুটি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় পাঠদানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত সময় মেনে চলা হচ্ছে কি না তা নিয়ে। সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নির্দিষ্ট সময়সূচি অনুসরণের নির্দেশনা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় দেখা গেছে বলে অভিযোগ রয়েছে

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমি দুইজন শিক্ষককে দায়িত্ব দিয়ে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম প্রশ্নপত্র আনতে। কিন্তু তারা দায়িত্ব পালন করেননি কেন, তা আমি জানি না।”

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান বলেন, “নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ করার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্টদের কাছ থেকে কৈফিয়ত তলব করা হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটির অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬