সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ফরহাদের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 44

ন্যাশনাল ডেস্ক । জনতার কণ্ঠ.কম:

ডাকসু নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপার্থী এস এম ফরহাদ।

পাশাপাশি নির্বাচন কমিশন তাদের বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে এস এম ফরহাদ এসব অভিযোগ করেন।

ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের রেসপন্স, অনাবাসী শিক্ষার্থীদের আগমন, নারী শিক্ষার্থীদের আগমন সবকিছু সন্তোষজনক ছিল। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই এসেছে। সবাই ভোট দিচ্ছেন যার যার মতো করে।

তিনি আরও বলেন, অসঙ্গতিও লক্ষ করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিতরণের মতো ক্যাম্পেইনে নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখেছি ছাত্রদলের দিক থেকে লাইনে এসে এসে লিফলেট, কাগজ দেওয়ার ঘটনা ঘটেছে। সব কেন্দ্রেই এটা ঘটেছে।

তিনি বলেন, আমরা কনসার্ন জানানোর পরেও সেটা থামানো হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাড়াচ্ছে তাদের জন্য কারণ। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না। এখনো তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

এস এম ফরহাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। এটিও খুব উদ্বেগের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ। প্রশাসন রীতিমতো আগের মতো এসব বিষয়ে নীরব থাকছে। ছাত্রদলের বিষয়ে কনসার্ন জানানোর পরে ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল, সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা পালন খুবই দুঃখজনক।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই নির্বাচন আপনাদের জন্য। আপনারা এসে মতামত দিন। আপনারা মতামত দিলে অন্যায়কারীরা অবশ্যই ব্যর্থ হবে।

সূত্র: বাংলানিউজ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ফরহাদের

আপডেট টাইম : ০২:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫