সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নির্বাচন নিয়ে পাশের দেশ থেকে উস্কানি দিতে পারে: ডা. জাহিদ হোসেন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 129
প্রতিবেদক, হাকিমপুর (দিনাজপুর):
নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে। এছাড়াও পাশ্ববর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উসকানি দিতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি শেষে  এসব  কথা বলেন তিনি। এর আগের তাঁর নেতৃত্বে আনন্দ র‍্যালিটি বের হয়ে  হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন আরো বলেন, আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ, আইনশৃংখলার অবনতি না হয় সেজন্য চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির করার চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। এক্যবদ্ধ জাতির কাছে কোনো ষড়যন্ত্র সফল হয় না বরং জনগণ বিজয়ী হয় অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় আনন্দ র‍্যালিতে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নির্বাচন নিয়ে পাশের দেশ থেকে উস্কানি দিতে পারে: ডা. জাহিদ হোসেন

আপডেট টাইম : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫