সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নির্বাচিত হলে সংসদে কৃষকদের পক্ষে কথা বলবো: আইনুল হক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 83

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হক বলেছেন, “আমার নামে ১৭টি মামলা শুধুমাত্র স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে হয়েছে। ৯০’র গণঅভ্যুত্থানে জেল খেটেছি, ১/১১’র সময়েও জেল খেটেছি। খুনি হাসিনার আমলেও বারবার কারাভোগ করেছি।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিপি আইনুল হক।

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে আছি। সেদিন থেকে মানুষের দাবিই আমার আন্দোলনের প্রেরণা। দেশনেতা তারেক রহমানের প্রণীত ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক, আগামী বাংলাদেশের স্বপ্ন। ধানের শীষ যার হাতে দেশনেতা তারেক রহমান তুলে দেবেন, আমরা তার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করব।”

বিএনপি নেতা আইনুল হক আরও বলেন, “আওয়ামী লীগের গুন্ডা বাহিনী একাধিকবার আমাকে হত্যা করার চেষ্টা করেছে। তবুও আমি দমে যাইনি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হই, তবে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করব। কৃষকদের পক্ষে সংসদে কথা বলব।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা, এবং ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মণ্ডল প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নির্বাচিত হলে সংসদে কৃষকদের পক্ষে কথা বলবো: আইনুল হক

আপডেট টাইম : ১০:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫