সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ৪ নেতা। ছবি : সংগৃহীত

রংপুর মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর তাজহাট এলাকার সিটি বিস্কুট মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আল আমিন মিয়া (২৮), মো. জাহিদ আকরাম (২৪), মো. এনামুল হাসান রিয়াদ (২৩) ও মো. রাজ উদ্দিন ওরফে রাজন (২৬)। তাদের মধ্যে আল আমিন মিয়া মহানগর ছাত্রলীগের সাহিত্য ও প্রচার সম্পাদক এবং রাজ উদ্দিন ৩৪ নম্বর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অসৎ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন জায়গায় গোপনে দিনে-রাতে বৈঠক করছিলেন। এসব বৈঠকে বর্তমান সরকারের বিরুদ্ধে পরিকল্পনা, অর্থ সংগ্রহ ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে ষড়যন্ত্র করা হচ্ছিল এমন তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদ পেয়ে নগরীর সিটি বিস্কুট মোড় এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি স্টিলের পাইপ, তিনটি বাঁশের লাঠি ও দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

তাজহাট থানার কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬