সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে অধ্যক্ষসহ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নীলফামারী জেলায় একজন অধ্যক্ষসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তিনজন ও বুধবার রাতে নয়জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর ইসলাম জীবন (২২), ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি রকি ইসলাম (৩৬), জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম (৩৬), নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান (৪১) এবং সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ মাহমুদ কনক (৫২)।

এছাড়া ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদুল ইসলাম (৪০), একই উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০), ডোমার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ ইসতিক (৩৭), জলঢাকা উপজেলার মৎস্যজীবী লীগের আহ্বায়ক এনায়েত হোসেন মুরাদ (৫৫), ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল (২৫), কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও বড়ভিটা কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন বসুনিয়া (৫২) এবং একই উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক পিয়ারুল ইসলাম (৩০)।

নীলফামারী পুলিশ সুপার (এসপি) এএফএম তারিক হোসেন খান জানান, গ্রেপ্তারদের নামে নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নীলফামারীতে অধ্যক্ষসহ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫