নোয়াখালী সুধারাম উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, সুধারাম মডেল থানাধীন ৬ নম্বর নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শল্যাঘটিয়া গ্রামে ২০ এপ্রিল সোমবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের বাসিন্দা মোঃ সুমন মিয়া (৪০)কে তার কাঠের দোকানের সামনে রাস্তা থেকে আটক করা হয়।
আটক সুমন মিয়া মৃত শফিক উল্যাহর ছেলে এবং দুধনাহার বেগমের সন্তান। তিনি শল্যাঘটিয়া গ্রামের চাঁন মিয়া হাজীর বাড়ির বাসিন্দা।
অভিযানকালে তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















