সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মরহুম মোহাম্মদ আলী মেম্বারের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে শামীম বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যান। সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সাথে হঠাৎ প্রবল বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গাইবান্ধা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, শামীম অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন। তার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে মরাকান্দি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৩:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬