সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে ডিবি অভিযানে জুয়ার আসর থেকে ৩ জন গ্রেফতার

 নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে অভিযান চালায়। অভিযানে সুধারাম থানার আওতাধীন নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারে একটি মাছ বিক্রয়কেন্দ্রে পরিচালিত জুয়া আসর থেকে হাতেনাতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. দেলোয়ার হোসেন শিপন (৪০), মো. আতিকুর রহমান টিপু (৪০) এবং মো. জালাল উদ্দিন (৬০)। তারা সকলেই নোয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন ডিবির এসআই মো. জাকির হোসেন। পুলিশ জানায়, গ্রেফতারের সময় অভিযুক্তরা নগদ অর্থ দিয়ে প্রকাশ্যে জুয়া খেলছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানা-এ জুয়া আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালীতে ডিবি অভিযানে জুয়ার আসর থেকে ৩ জন গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬