সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 79
মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিস্তল, গুলি ও ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম ফয়েজ আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তিনি অবৈধভাবে একটি পিস্তল ও চার রাউন্ড বুলেট সংগ্রহ করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিএনসি ও র‍্যাব-১১ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির বসতঘর থেকে একটি পিস্তল, চার রাউন্ড বুলেট এবং ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন,
“গ্রেপ্তার ফয়েজ আহমেদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালীতে পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫