সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীর হত্যা মামলার প্রধান আসামি লিটন রায়পুরে গ্রেফতার

নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা আলোচিত আব্দুল হাই হত্যা মামলার প্রধান আসামি মোঃ লিটন (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও জেলা পুলিশ নোয়াখালীর যৌথ দল।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাবুরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং জেলা পুলিশ নোয়াখালীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাট ছানা চত্বর এলাকায় একটি সাইকেল দোকানের সামনে থেকে তাকে আটক করে।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৭ এপ্রিল সকালে নোয়াখালীর ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় দোকান সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আব্দুল হাইয়ের ওপর হামলা চালায় আসামিরা। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করে সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বজনরা সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব ও পুলিশ।
গ্রেফতারকৃত লিটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় স্বীকার করেছে এবং মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে জড়িত থাকার কথাও জানিয়েছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালীর হত্যা মামলার প্রধান আসামি লিটন রায়পুরে গ্রেফতার

আপডেট টাইম : ০৭:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬