সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালী বিভাগের দাবিতে বেগমগঞ্জে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি: জনদুর্ভোগ চরমে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 53
মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা চৌরাস্তায় নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে আজ বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ জড়ো হতে থাকে চৌরাস্তায়। মুহূর্তেই পুরো মোড় জুড়ে ছড়িয়ে পড়ে জনতার ঢল, দাবির স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাতাস।
উৎসুক জনতার ভিড়ে রাস্তাজুড়ে সৃষ্টি হয় এক উচ্ছ্বাসময় দৃশ্য—যেন মানুষ নয়, এক অদম্য প্রত্যয়ের ঢেউ। বেগমগঞ্জ চৌরাস্তা হয়ে জেলা শহর মাইজদী, বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী, লক্ষ্মীপুর ও সোনাইমুড়ীর সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারীদের দাবী, “নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোকে একত্র করে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণা করতে হবে।” তারা আরও হুঁশিয়ারি দেন— দাবী পূরণ না হলে ফেনী মহাসড়কসহ দেশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অনির্দিষ্টকালের অবরোধের কর্মসূচি ঘোষণা করা হবে।
সকালের রোদে গাঢ় উত্তেজনায় মিশে ছিল প্রত্যাশার সোনালি ঝিলিক। ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে মুখরিত চৌরাস্তার প্রতিটি মুখে ছিল একটাই আহ্বান— “নিজেদের অধিকার, নিজেদের বিভাগ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালী বিভাগের দাবিতে বেগমগঞ্জে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি: জনদুর্ভোগ চরমে

আপডেট টাইম : ১১:১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫