সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী–আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে জামায়াত সমর্থিত সাধারণ ভোটাররা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা জামায়াতের নিজস্ব প্রার্থী হিসেবে মাওলানা সাইয়েদ আহম্মদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সেনবাগ উপজেলার রাস্তার মাথায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকার সাধারণ মানুষের কোনো পরিচিতি নেই। তিনি এলাকায় কোনো জনসংযোগও করেননি। জনসমর্থনহীন কাউকে প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া হলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা দীর্ঘদিন ধরে জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় মাওলানা সাইয়েদ আহম্মদকেই প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে একটি মিছিল বের করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা বিষয়টি দ্রুত সমাধানে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, “দলের কিছু কর্মী-সমর্থক না বুঝে ওই কর্মসূচি পালন করেছেন। এর সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। বিষয়টি জানার পর তাদের ডেকে এনে এটি যে অন্যায় হয়েছে তা জানানো হয়েছে। একই সঙ্গে জামায়াতের পূর্বে ঘোষিত প্রার্থী সাইয়েদ আহম্মদকে দ্রুত প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দিতে বলা হয়েছে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৪৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬