সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ Logo করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস’ Logo বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন Logo রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি Logo তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার Logo দিল্লিতে বিরোধীদলের বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার Logo ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

ন্যূনতম বেতন ৩০ হাজারের দাবিতে রাজপথে শ্রমিকরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছেন রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। শনিবার সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

এতে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
 
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এবং বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এসব এলাকার সড়কে অবস্থান নিয়েছেন।

অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিটি এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বিভিন্ন কারখানার শ্রমিকরা মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বরে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ

ন্যূনতম বেতন ৩০ হাজারের দাবিতে রাজপথে শ্রমিকরা

আপডেট টাইম : ০১:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬