সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 49

বিশেষ প্রতিবেদক:

পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) গনপতি রায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নতুন ভাঙ্গাবাড়ী কাসিমুল উলুম মোহাম্মাদীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।

বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক সাংবাদিক শেখ মো. এনামুল হক, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইশারত আলী।

আলোচনা সভা শেষে ফাতিহা শরীফ পাঠ ও মুসলিম উম্মা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত রাসুল ( সাঃ )এর শানে নিবেদিত কবিতা আবৃত্তি,হামদ-নাত,জীবনভিত্তিক রচনা, আযান ও ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৬:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫