সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পরলোকে পারি জমালেন মুক্তিযোদ্ধা প্রণব প্রামানিক: রাষ্ট্রীয় মর্যাদায় সমাধি 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 48

নওগাঁয় বীর মৃুক্তিযোদ্ধা প্রনব প্রামানিককে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। ছবি: জনতার কণ্ঠ

ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম
নওগাঁর রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা প্রণব চন্দ্র প্রামানিক (হাবলা) পরলোক গমণ করেছেন। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলার কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাঁকে রাষ্ট্রীয় মার্যাদা দেওয়া হয়।
এরপর বেলা সাড়ে ১২ টার দিকে বরাইজ মহাশ্মশান ঘাটে মৃতদেহের সমাধি সম্পন্ন হয়। এই বীর মুক্তিযোদ্ধার সমাধি সম্পন্নে রাষ্ট্রীয় মার্যাদায় সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। এর আগে তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খান, খট্রেশ্বর ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান শ্যাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিত মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, থানার ওসি (তদন্ত) বাবলু পাল, উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলীসহ অন্যান্যরা।
এর আগে গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় প্রণব চন্দ্র প্রামানিক (হাবলা) অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতেই ইহলোক এর মায়া ত‍্যাগ করে পরলোক গমণ করেন (ওঁ দিব্যান্ লোকান্ স্বাঃ গচ্ছুতঃ)।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং একইসাথে মৃতের আত্মার চিরশান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এলাকাবাসী নয়ন প্রামানিক, সুজন সরকার, সুমন, মিঠুসহ অনেকে বলেন, এই এলাকায় হিন্দুদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আমরা তাঁকে নিয়ে গর্ব করতাম। ভালো মানুষ ছিলেন তিনি। অসুস্থ হওয়ার পর তিনি বাড়িতেই ছিলেন। আজ তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পরলোকে পারি জমালেন মুক্তিযোদ্ধা প্রণব প্রামানিক: রাষ্ট্রীয় মর্যাদায় সমাধি 

আপডেট টাইম : ০৩:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫