সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পেট্টোল পাম্প কর্মচারি হত্যাকারির ফাঁসির দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 97

মাসুদ রানা বাচ্চু। জনতার কন্ঠ.কম

সিরাজগঞ্জের ইকবাল হাসান হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওমারা বাজার থেকে মিছিল শুরু করে হরিণা পিপুল বাড়িয়া বাজার গোল চত্বর এসে মিছিল শেষ করে। পরে গোল চত্তরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছোনগাছা বাগবাটি ও রতনকান্দি এলাকার নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-নিহত ইকবালের বাবা আব্দুল করিম, বোনের জামাই রাশিদুল ইসলাম, চাচাতো ভাই হায়দার আলী মাস্টার,সিরাজগঞ্জ পলিটেকনিকের শিক্ষক খায়রুল বাসার রাব্বি প্রমুখ ।

এসময় হুশিয়ারি দিয়ে বলেন, যদি এই হত্যা নিয়ে কোন তালবাহানা হয় তাহলে আরো আন্দোলন গরে তোলা হবে বলে জানান। বক্তারা আরো বলেন, এখানে তদন্তর কোন কিছু নেই সরাসরি সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে এবং দেশবাসী সবাই দেখেছে। তাই আমাদের দাবি বিচারের মাধ্যমে আসামির ফাঁসি কার্যকর করা হোক। তারা আরও বলেন, ইকবাল হত্যার কারণে পুরো পরিবারটা একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। এখনো ইকবালের মা হাসপাতালে ইকবালের বাবা হাসপাতালে ভর্তি ছেলের শোকে।

উল্লেখ্য,  বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ঘুমিয়ে থাকাবস্থায় মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কাম ক্যাশিয়ার ইকবাল হোসেনকে হত্যা করা হয়। গত (৮ সেপ্টেম্বর) রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গত সোমবার ইকবাল হাসানের ছোট বোন মোছা. সাদিয়া খাতুন বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলার একমাত্র আসামি বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের কর্মচারী রাকিবুল ইসলাম রতনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

পেট্টোল পাম্প কর্মচারি হত্যাকারির ফাঁসির দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫