সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 42
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিনায়েকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হলে রাকিবুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ওই সময়ে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, এফডিআর ভাঙানো ও একাধিক ব্যাংক একাউন্ট থেকে অর্থ তুলে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ফিরে আসেন। এরপরই রাকিবুল ইসলামের নানা অনিয়ম দুর্নীতি প্রকাশ পায়। একই বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে আদালতে মামলা করেন আব্দুল মজিদ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫