সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পূর্ণিমা ধর্ষন মামলার আসামী

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পূর্ণিমা ধর্ষন মামলার আসামী। ছবি: জনতার কণ্ঠ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন ধর্ষন মামলার আসামী আলতাফ হোসেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে সিরাজগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি দিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলার পুর্বদেলুয়া গ্রামে আনা হয়। আলতাফ হোসেন পুর্বদেলুয়া গ্রামের মৃত ফজল প্রামানিক ও মৃত জায়দা বেগমের ছেলে।

এর আগে বুধবার সকালে তার মা জায়দা বেগম নিজ বাড়িতে মারা যায়।

মায়ের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন। এই সময়ের মধ্যে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।

উল্লাপাড়া মডেল থানার (ওসি) সাকিউল আযম জানান,আলতাফ হোসেনকে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন শেষে কারাগারে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সহিংসতার জের ধরে উপজেলার পূর্বদেলুয়া গ্রামের অনিল চন্দ্র শীলের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা রাণী শীল (১২) গণধর্ষণের শিকার হন। ধর্ষণের পর তাকে একটি কচুক্ষেতে ফেলে রাখা হয়।

সে সময় তার বাড়িঘর ভাঙচুর এবং তার মা-বাবা ও ভাইকেও মারধরের ঘটনায় দেশব্যাপী আলোচিত হয়।

ধর্ষণের ঘটনায় ২০০১ সালের ১০ অক্টোবর পূর্ণিমার বাবা মামলা করেন। তদন্তের পর পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

২০১১ সালের ৪ মে আদালত আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। উল্লেখিত ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে আলতাফ হোসেন কারাগারে রয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পূর্ণিমা ধর্ষন মামলার আসামী

আপডেট টাইম : ১০:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬