সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

উঁকি দিচ্ছে শীত!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 44

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

আর কিছুদিনের মধ্যেই প্রকৃতিতে শীতের অধ্যায় শুরু হতে যাচ্ছে।  ইতিমধ্যে পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায়  শীতের আবহ লক্ষ্য করা গেছে। ভোরে এবং রাতে কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ।

এদিকে  আর আবহাওয়া অফিস আগামী তিন মাসের মধ্যে একাধিক শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে।

অক্টোবরের শুরুতেই তিন মাসব্যাপী আবহাওয়া বার্তা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। বার্তায় বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

অন্যদিকে অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এরই মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে দু-একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

উঁকি দিচ্ছে শীত!

আপডেট টাইম : ০৯:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫