সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

“প্রকৌশলী নিয়োগ পরীক্ষা স্থগিত, সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 128

জনতার কন্ঠ ডেস্ক:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে এবং দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য আহ্বান জানানো হলো।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় ডিএমটিসিএলের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে আগামী ১৫ আগস্ট (শুক্রবার) নির্ধারিত ডিএমটিসিএলের ১০টি প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

“প্রকৌশলী নিয়োগ পরীক্ষা স্থগিত, সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ”

আপডেট টাইম : ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫