সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্রকৌশল শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 106

জনতার কণ্ঠ ডেস্কঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করার রাখার পর দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে দেন।

জানা গেছে, দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয় রাবির বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরাও। এ সময় তারা রাস্তা অবরোধ করে রাখলে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-রাজশাহী মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ শাটডাউন কর্মসূচি পালন করছেন। বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।

রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সূত্র : কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রকৌশল শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫