সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্রতিদ্বন্দ্বী না থাকলে “না” প্রতিকের সাথেই হবে ভোটের লড়াই

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 55

জনতার কন্ঠ ডেস্ক:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। সোমবার (১১ আগস্ট) কমিশন সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না। এক্ষেত্রে না ভোটের সঙ্গে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এক্ষেত্রে না ভোটের চেয়ে সংশ্লিষ্ট প্রার্থী বেশি ভোট পেলেই কেবল তিনি নির্বাচিত হবেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, যদি কোথাও একজন প্রার্থী হয়, যে বিনা ভোটে নির্বাচিত হবে, এক্ষেত্রে না ভোট থাকবে। যদি না ভোট বেশি হয়, তাহলে ফের নির্বাচন হবে। পরের নির্বাচনেও যদি একক প্রার্থী থাকে, তবে আর ভোট হবে না। ওই প্রার্থীই নির্বাচিত হবেন।  গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধন আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রতিদ্বন্দ্বী না থাকলে “না” প্রতিকের সাথেই হবে ভোটের লড়াই

আপডেট টাইম : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫