সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দলের সংলাপ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:২০:১১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 52

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন।

বুধবার (২২ অক্টোবর) বিকাল সোয়া ৫টায় এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

এরপর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এই ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দলের সংলাপ

আপডেট টাইম : ০৫:২০:১১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫