সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক

প্রীতি জিনতার বিলাসবহুল বাড়ি বিক্রি

প্রীতি জিনতা । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা বর্তমানে ঘরনি হিসেবে বিদেশে স্থায়ী হলেও, মুম্বাইয়ের রিয়েল এস্টেট বাজারে তার দাপট কমেনি। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলসে অবস্থিত নিজের একটি আলিশান অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন এই সুন্দরী। ১৮.৫ কোটি রুপির এই লেনদেন ঘিরেই এখন সরগরম বি-টাউন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পালি হিলসের একটি হাইরাইজ বিল্ডিংয়ের ১১ তলায় অবস্থিত এই ফ্ল্যাটটি প্রায় ১,৭৭০ বর্গফুটের। আবাসনটি পুনর্নির্মাণের পর প্রীতি নতুনভাবে এর মালিকানা পেয়েছিলেন। এরপর ফ্ল্যাটটি বিক্রির পর ক্রেতারা হলেন ভারতীয় বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিক, প্রিয়া নাগর এবং রাজীব নাগর। গত ২ মার্চ এই সম্পত্তির আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

এদিকে অবাক করার মত বিষয়, গত নভেম্বর মাসেই (২০২৫) একই বিল্ডিংয়ের ১১ তলায় নিজের অন্য একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন প্রীতি। ১,৪৭৪ বর্গফুটের সেই অ্যাপার্টমেন্টটির দাম ছিল ১৪ কোটি রুপি। মাত্র চার মাসের ব্যবধানে দুটি বড় সম্পত্তি বিক্রি করে দেওয়ায় ভক্তদের মনে সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, প্রীতি কি মুম্বাইয়ে আরও বড় কোনও বিনিয়োগ বা ১০০ কোটির ওপর কোনও বিলাসবহুল বাংলো কেনার পরিকল্পনা করছেন? নাকি তিনি চিরতরে মুম্বাইয়ের পাট গুটিয়ে বিদেশে স্থায়ী হতে চাইছেন?

তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে এখনও মুখ খোলেননি।

এদিকে অভিনেত্রীর পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অনুরাগীরা এখন দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন। সম্পত্তির এই হাতবদল কি কোনও নতুন ছবির ইঙ্গিত, নাকি নিছকই বাণিজ্যিক লাভ— তার উত্তর হয়তো সময়ই বলবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

প্রীতি জিনতার বিলাসবহুল বাড়ি বিক্রি

আপডেট টাইম : ০৩:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬