সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতের ১৫ নম্বর আমলি আদালতের বিচারক নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতের ১৫ নম্বর আমলি আদালতের বিচারক নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠটনো সাংবাদিকরা হলেন- এশিয়ান টিভির ফরিদপুর প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহান (৩৮), রাজধানী টেলিভিশনের সাকিবুর রহমান সাকিব (৩২), ঢাকার সময় ও দৈনিক যায়যায়কাল নামক পত্রিকার মো. সাজ্জাদ হোসেন (৪০)। অপর ব্যক্তির নাম ওয়াহিদুজ্জামান মোল্লা (৪৭)।
তবে মামলার বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান জানান, তারা নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় চাঁদাবাজি করেছিল। মিথ্যা মামলা ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তারা বিভিন্ন ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি ও আদায় করত। তাদের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন এক ভুক্তভোগী সরকারি কর্মকর্তার স্ত্রী। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।