সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফাইনালের আগ পর্যন্ত ইউরোপের চার পরাশক্তিকে এড়াচ্ছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল টিম

বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে রোববার (২৮ জুন)। নকআউটের দল অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। আর্জেন্টিনা এক ম্যাচ হাতে রেখে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়েছে। শেষ ৩২ এ তারা এইচ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দের মুখোমুখি হবে।

তাতে করে আলবিসেলেস্তেরা ইতোমধ্যে জেনে গেছে, সম্ভাব্য শিরোপা জয়ের পথে তারা কোন কোন প্রতিদ্বন্দ্বীকে পাবে। আপাতত এটুকু নিশ্চিত যে প্রথম নকআউট ম্যাচে তাদের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে, যারা উরুগুয়ে ও স্পেনের মতো শক্ত প্রতিপক্ষ দলের গ্রুপ থেকে উঠে এসেছে।

সম্ভাব্য শেষ ষোলোতে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া কিংবা মিসরকে। অস্ট্রেলিয়া জিতলে ২০২২ সালের কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে। গত আসরেও একই পর্বে দুই দল মুখোমুখি হয়েছিল, উত্তেজনার ম্যাচটি ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

আরেকটু সামনে আগালে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে। যদি তারা শেষ আটে ওঠে তাহলে তাদের প্রতিপক্ষ হতে পারে কে গ্রুপের শীর্ষ দল, শনিবার সেই স্থান নির্ধারণ হবে কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ শেষে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, যারা তাদের গ্রুপে অবস্থান চূড়ান্ত করেছে।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল কিংবা ইংল্যান্ড। আর ফাইনালে উঠলে বর্তমান চ্যাম্পিয়নরা পেয়ে যেতে পারে অন্য ব্র্যাকেটের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস কিংবা জার্মানিকে।

রাউন্ড অব ৩২: ৪ জুলাই, ভোর ৪টা, মায়ামি স্টেডিয়াম

রাউন্ড অব ১৬: ৭ জুলাই, রাত ১০টা, আটলান্টা

কোয়ার্টার ফাইনাল: ১২ জুলাই, সকাল ৭টা, কানসাস সিটি

সেমিফাইনাল: ১৬ জুলাই, রাত ১টা, আটলান্টা স্টেডিয়াম

ফাইনাল: ২০ জুলাই, রাত ১টা, নিউজার্সি স্টেডিয়াম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ফাইনালের আগ পর্যন্ত ইউরোপের চার পরাশক্তিকে এড়াচ্ছে আর্জেন্টিনা

আপডেট টাইম : ০৯:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬