সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ নিম্নচাপে রূপ নিয়েছে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তী সময় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ এ পরিণত হয়ে আজ বুধবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল।

এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘনীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ নিম্নচাপে রূপ নিয়েছে

আপডেট টাইম : ১২:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫