সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বড়াল নদীতে ৪ দিনব্যাপী ঐতিবাহিত্য নৌকাবাইচ শুরু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 57

বিশেষ প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হাজার বছরের চিরায়ত ঐতিহ্যের অংশ নৌকাবাইচ প্রতিযোগিতা।

১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৫টায় প্রতিযোগীতার উদ্বোধনী দিনে অংশগ্রহণ করে বাহারি নামের ২০টি নৌকা।

নৌকা বাইচ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ বা পছন্দের নৌকার বিজয়ে অংশীদার হতে দুর দুরান্ত থেকে ছুটে এসেছিলেন নানা বয়সী হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধ শিশু।

জানাযায়, বড়াল নদীর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শুরু হলো ঐতিহ্যবাহি এ নৌকাবাইচ প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতার প্রথম দিনে বাইচে শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনা ও নাটোরের অন্তত ২০টি পানসি নৌকা অংশগ্রহন করে। নিজ নিজ নৌকাকে সেরা দাবি করে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি দুর-দুরান্ত থেকে ছুটে আসা নৌকার মাঝি-মাল্লা ও বাইছালেরা। তারা হাজার বছরের চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচের মাধ্যমে দর্শকদের নির্মল আনন্দ উপহার দিতে পেরে খুবই আনন্দিত। সিরাজগঞ্জের শাহজাদপুরসহ আশ-পাশের জেলা-উপজেলার মানুষকে নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে চিত্ত বিনোদনের সুযোগ করে দিতে পেরে আনন্দিত আয়োজকেরাও।

বাইচাল ও আয়োজক কমিটির সদস্যরাও এমন একটি আয়োজন করতে পেরে আনন্দিত।

ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান বড়াল নদীর বাঘাবাড়ি বন্দর এলাকা এদিন সেজে উঠেছিল রঙ্গিন সাজে। আল মদিনা এক্সপ্রেস, শারির ভিটা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বস্তাল একতা এক্সপ্রেস, ভিটাপাড়া আজম ব্রাদার্স, স্বপ্নের তরি, এলংজানি এক্সপ্রেস, উড়ন্ত বলাকা, নিউ উড়ন্ত বলাকা সহ বাহারি নামের নৌকা ছুটে চলেছে নদীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে। বৈরি আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে সাথে সাথে ছুটছে যাত্রিবাহি শত শত ইঞ্জিন চালিত নৌকা। নৌকায় থাকা দর্শকের করতালি, বাইচালদের বৈঠার আওয়াজ আর দেশাত্ববোধক গানে উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে। ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ করতে নদীপাড়ে উপস্থিত হয়েছিল বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ। সিরাজগঞ্জ সহ পাবনা ও নাটোর জেলা থেকে আসা দর্শকদের দাবি প্রতি বছরেই আয়োজন করা হোক গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহি এ নৌকা বাইচ।

ঐতিহ্যবাহী এ বাইচ দেখতে আসা দর্শকরা জানান, হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে ও জনসাধারনকে নির্মল আনন্দ উপভোগ করার সুযোগ দিতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজনঅব্যাহত রাখা দরকার। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতাও দরকার।

আয়োজক কমিটির সভাপতি মো: আজিজুর রহমান জানান, আগামী ২০’শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চুড়ান্ত বাইচ ও পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় প্রথম হওয়াদের জন্য পুরস্কার হিসেবে থাকবে তিনটি মোটরসাইসেকল, দ্বিতীয় তিনজনের জন্য ফ্রিজ ও সকল অংশগ্রহনকারিদের দেওয়া হবে এলইডি টেলিভিশন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বড়াল নদীতে ৪ দিনব্যাপী ঐতিবাহিত্য নৌকাবাইচ শুরু

আপডেট টাইম : ০৬:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫