সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বরেন্দ্র প্রেস ক্লাব হামলা মামলায় মিশাল-ইব্রাহিম গ্রেপ্তার, পলাতক সাইদ

রাজশাহীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চার লাখ টাকা চাঁদা দাবির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে ও মামলার ৩ নম্বর আসামি মিশাল (৩০) এবং বহরমপুর এলাকার মৃত মানিকের ছেলে ও ৫ নম্বর আসামি ইব্রাহিম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান,পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার আসামি সাইদ আলী দেওয়াল টপকে পালিয়ে যায়। সেই সময় অপর দিক দিয়ে ২ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে মিশাল ও ইব্রাহিম আটক হয়। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা সন্ত্রাসী ইব্রাহিমকে গণপিটুনি দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিশালের বিরুদ্ধে আগে থেকেই একটি অস্ত্র মামলা রয়েছে। অন্যদিকে ইব্রাহিম এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে বরেন্দ্র প্রেস ক্লাব কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, প্রেস ক্লাব পরিচালনার নামে চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। এরই জেরে ওই রাতে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে ক্লাবে হামলা চালানো হয়। এ সময় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল ঠেকিয়ে সভাপতি রেজাউল করিমকে ভয়ভীতি দেখান।
একপর্যায়ে সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমকে আঘাত করলে তার উরুতে গুরুতর জখম হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার ক্ষতস্থানে ১৩টি সেলাই দেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বরেন্দ্র প্রেস ক্লাব হামলা মামলায় মিশাল-ইব্রাহিম গ্রেপ্তার, পলাতক সাইদ

আপডেট টাইম : ০৯:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬