সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশি নারী গার্মেন্টস কর্মী নেবে জর্ডান,রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা

জর্ডানের একটি পোশাক কারখানায় ৩৫ জন দক্ষ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মেশিন অপারেটর পদে এসব কর্মী নেওয়া হবে। মাসিক মূল বেতন ১৩০ জর্ডানিয়ান দিনার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার ৮৫০ টাকা।

বোয়েসেলের মাধ্যমে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১৭ নভেম্বর প্রকাশিত নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অন্তত দুটি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে।

বয়স ও যোগ্যতা:

আগ্রহী নারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। মেশিন অপারেটর হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত দক্ষতা যাচাই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা:

নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাসিক মূল বেতন ১৩০ জর্ডানিয়ান দিনার। ২০ নভেম্বরের বিনিময় হার ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২ হাজার ৮৫০ টাকা।

এ ছাড়া নিয়োগকর্তা কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবেন। চাকরিতে যোগ দিতে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছরের চুক্তি শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকর্তা বহন করবেন।

বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন কর, ভ্যাট, নিবন্ধন ফি, জীবনবিমা ও ওয়েজ আর্নার্স কল্যাণ ফিসহ নিয়োগসংক্রান্ত অন্যান্য খরচও নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কাজের সময় ও চুক্তি:

প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। তবে অতিরিক্ত সময় কাজ বা ওভারটাইম ঐচ্ছিক। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। পরে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।

আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের ২০ নভেম্বর সকাল ৮টার মধ্যে ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

সাক্ষাৎকারের জন্য চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট, পাসপোর্টের ছবিযুক্ত অংশের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে বলা হয়েছিল। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই প্রতিষ্ঠানের পরিচয়পত্রও সঙ্গে নেওয়ার নির্দেশনা ছিল।

মেডিকেল পরীক্ষার জন্য ১ হাজার টাকা, পিডিও প্রশিক্ষণের জন্য ৩০৫ টাকা, আঙুলের ছাপের জন্য ২০০ টাকা এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প বাবদ ৫০০ টাকা প্রাথমিকভাবে প্রার্থীকে দিতে হতো। তবে চূড়ান্তভাবে জর্ডানে যাওয়া কর্মীদের এসব খরচ নিয়োগকর্তা পরে পরিশোধ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনের সময়সীমা:

নিয়োগের সাক্ষাৎকারের তারিখ ছিল ২০ নভেম্বর। ফলে বর্তমানে এ নিয়োগে নতুন করে আবেদন করার সুযোগ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আগ্রহীদের পরবর্তী নিয়োগের তথ্য জানতে বোয়েসেলের সরকারি ওয়েবসাইট ও অনলাইন নিয়োগ পোর্টাল দেখতে হবে।

বোয়েসেলের ওয়েবসাইট: https://boesl.gov.bd/

অনলাইন নিয়োগ পোর্টাল: https://brms.boesl.gov.bd/

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ।

বাংলাদেশি নারী গার্মেন্টস কর্মী নেবে জর্ডান,রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা

আপডেট টাইম : ০২:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬