সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাড়বে নদীর পানি, ডুবতে পারে ৬ জেলার নিম্নাঞ্চল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 96

জনতার কণ্ঠ ডেস্কঃ

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের ৯টি নদীর পানি সমতল বাড়তে পারে। এতে অন্তত ৬ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

রোববার (২৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে।

এ সময় ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।

এতে আরও জানা যায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজমান আছে।

এদিকে, আগামীকাল সোমবারের (২৫ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ২ দিন কমতে পারে।

অন্যদিকে, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিনে কমতে পারে। তিস্তা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল পরবর্তী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি একই সময়ে ধীরে ধীরে হ্রাস পেতে পারে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, জাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আগামী তিন দিনে কমার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বইছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

সূত্রঃ কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বাড়বে নদীর পানি, ডুবতে পারে ৬ জেলার নিম্নাঞ্চল

আপডেট টাইম : ০৪:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫