সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

‘বাবা হিসেবে এই কষ্ট গভীরভাবে অনুভব করছি’ —মাইলস্টোন ট্র্যাজেডিতে সাকিবের শোক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে যখন শোক ও ক্ষোভ, তখন নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (২১ জুলাই) দুপুরের ভয়াবহ দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু মর্মান্তিক ছবি ও ভিডিও, যেখানে দেখা যায় দগ্ধ শিশু, আতঙ্কিত অভিভাবক, পোড়া ইউনিফর্মে ছোটাছুটি করা শিক্ষার্থীরা। এসব দৃশ্য দেখে সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকারাও বিচলিত। নিজের ফেসবুক পেইজে সাকিব লিখেছেন,

আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

‘বাবা হিসেবে এই কষ্ট গভীরভাবে অনুভব করছি’ —মাইলস্টোন ট্র্যাজেডিতে সাকিবের শোক

আপডেট টাইম : ০৫:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫