সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বারো দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সমীর বণিকের !

ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন পটুয়াখালীর বাউফল উপজেলার ব্যবসায়ী সমীর বণিক (৩৭)। এরপর বারো দিন কেটে গেলেও তাঁর সন্ধান পায়নি পরিবার। ফলে চরম উৎকণ্ঠা ও শঙ্কা নিয়ে দিন কাটছে তার স্বজনদের।

নিখোঁজ সমীর বণিক বগা বন্দর এলাকার বাসিন্দা। বগা বন্দর ও লঞ্চঘাট এলাকার তার মুদি দোকানের ব্যবসা রয়েছে। তিনি বাউফল রক্ষাচণ্ডী মন্দিরের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে বগা ফেরিঘাট থেকে বাসে ওঠেন তিনি। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার মোবাইলের সর্বশেষ লোকেশন সাতক্ষীরায় শনাক্ত হলেও পরবর্তীতে তার অবস্থান জানা যায়নি। এ ঘটনায় ঘটনায় সমীর বণিকের ভাই সঞ্জিব বণিক বাদি হয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়রী করেন।

ডায়রী ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ‘দশমিনা ট্রাভেলস’পরিবহণের একটি বাসে ওঠেন সমীর বণিক। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। ১২ দিন পার হলেও তার সন্ধান পায়নি পরিবার।

সমীর বণিকের নিখোঁজের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যেও চরম উদ্বেগ দেখা দিয়েছে।

বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালিমন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা বলেন, ‘সমীর বণিক একজন ব্যবসায়ী। গত ১২ দিন ধরে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে আমরা চরম উৎকণ্ঠায় রয়েছি। তিনি তদন্তের মাধ্যমে দ্রুত মাধ্যমে সমীর বণিককে খুঁজে বের করার দাবি জানান।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ব্যবসায়ী সমীর বণিকের সন্ধান পেতে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বারো দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সমীর বণিকের !

আপডেট টাইম : ০৮:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬