সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাল্যবিয়ে প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 46

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

‘বাল্যবিবাহ নয়, শিক্ষা ও স্বপ্নই হোক আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সিরাজগঞ্জে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. কে. এইচ. মুরাদ, সাধারণ সম্পাদক আশকার পাইন, সহ-সভাপতি আশা সরকার ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে এখন সমাজে ভয়াবহ এক ব্যাধিতে পরিণত হয়েছে। সচেতনতা বাড়লেও অনেক পরিবার এখনো এই অপরাধমূলক প্রথা থেকে বেরিয়ে আসতে পারেনি। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে কিশোরীরা। অল্প বয়সে বিয়ের ফলে তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে, এমনকি অনেক সময় অনাকাঙ্ক্ষিত সংসার ভাঙনের মুখোমুখি হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, ফৌজিয়া আক্তার, বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাব্বি হাসান হৃদয়, অর্থ সম্পাদক রাশেদা পারভীন, কার্যকরী সদস্য রাশেদুল হাসান সেতু, ইমরান হোসেন, নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বাল্যবিয়ে প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা

আপডেট টাইম : ০৬:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫