সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 111

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় এক সাইকেল আরোহী যুবকের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার আঁখি পরিবহণের বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কে শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত পরিচয় ওই যুবক বাই সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিক বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।

এদিকে এলাকাবাসীর দাবী বেপরোয়া গাড়ী চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ২৪ দিন আগে গত ৫ সেপ্টেম্বর একই স্থানে বালুবাহী ট্রাকচাপায় তাসকিন বাবু নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার শিশুটির মা মুন্নী খাতুনের একটি হাত কেটে ফেলতে হয়েছে। সেদিনও বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, শ্যামপুর এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহী যুবক মারা গেছে। স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

আপডেট টাইম : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫