সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বাসুরচরের পরিচিত মুখ জাকির হোসেন মেম্বার, হ্যাটট্রিক জয়ের প্রত্যাশায়

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫ নম্বর শাহেদল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনে আবারও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বর্তমান ইউপি সদস্য মো. জাকির হোসেন। দুই মেয়াদে দায়িত্ব পালনের পর এবার তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভোট চেয়েছেন তিনি।

মো. জাকির হোসেন শাহেদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসুরচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মৃত নম্বরুদ্দিন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে প্রথমবার মেম্বার পদে নির্বাচিত হন জাকির হোসেন। এরপর ২০২১ সালের নির্বাচনেও দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। দুই মেয়াদে দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ভূমিকা রেখেছেন বলে জানান স্থানীয়রা।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মো. জাকির হোসেন বলেন, “আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সমর্থন ও আস্থার কারণে বিগত দুটি নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সেবা করার সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস আমার জীবনের এক অমূল্য প্রাপ্তি। আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারব না।”

তিনি আরও বলেন, “আমি অতীতের মতো আগামীতেও আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশেষ করে এলাকার যেসব উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পন্ন করার প্রত্যাশা নিয়ে আসন্ন নির্বাচনে আপনাদের সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি। অতীতে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি। আমি আপনাদেরই একজন। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।”

এদিকে স্থানীয় কয়েকজন ভোটার জানান, জাকির হোসেন দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থেকেছেন। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে। আসন্ন নির্বাচনেও তিনি প্রার্থী হলে তাঁকে সমর্থন দেওয়ার বিষয়ে আগ্রহী অনেক ভোটার।

দুই মেয়াদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার প্রত্যাশা নিয়ে এবার তৃতীয়বারের মতো নির্বাচনী লড়াইয়ে নামতে চান জাকির হোসেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বাসুরচরের পরিচিত মুখ জাকির হোসেন মেম্বার, হ্যাটট্রিক জয়ের প্রত্যাশায়

আপডেট টাইম : ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬